তৃতীয়বারের মতো বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম শামসুজ্জামান। গত বুধবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। গত রবিবার এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে মোস্তাফিজুর রহমান প্রথম সহসভাপতি ও মো. নাছির উদ্দিন দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বিজয়ী পরিচালকেরা হলেন জসিম উদ্দীন ভূঁইয়া, এ এফ এম শওকত আহমেদ, খলিলুর রহমান, সরওয়ার হোসেন, আসাদ খান, মোহাম্মদ দস্তগীর, মিল্লাত হোসেন, নুর-উন-নবী ও জহির উদ্দিন জুয়েল। নির্বাচিত ব্যক্তিরা দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
এই সমিতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন। সাগরে জাহাজ থেকে বছরে প্রায় ছয় কোটি টন পণ্য খালাস করে এই সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলো।
আনন্দবাজার/শহক









