জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এদিকে সংশোধিত সময় সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ২৯ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা চলবে ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতিদিন দুপুর ১:৩০ টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আনন্দবাজার/এফআইবি








