এশিয়ার সেরা ইউনিভার্সিটিগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় ১ম স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। তবে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে ওই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৪।
জানা গেছে, গতকাল বুধবার (২৫ নভেম্বর) কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং এ ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। ওই তালিকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অবস্থান ১৯৯।
তালিকায় থাকা বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো হল- ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (৩৫০-৪০০তম), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (২২৮তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১-৮০তম), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৪০১-৪৫০তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট (৪৫১-৫০০তম), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৫৫১-৬০০তম)।
আনন্দবাজার/এইচ এস কে









