বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা স্যানিটাইজার তৈরি করেছে। নিজস্ব বিভাগের শিক্ষক এবং গোপালগঞ্জ জেলা প্রশাসকের সহায়তায় করোনা ভাইরাস থেকে সুরক্ষায় এটি তৈরি করেছে তারা।
এসময় এসিসিই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুজ্জামান নেতৃত্বে আরও ৩ জন শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিমকে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ করতে দেখা গিয়েছে ।
স্যানিটাইজার তৈরিতে অংশগ্রহণকারী এসিসিই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, 'দেশের অন্যান্য জেলার মত গোপালগঞ্জেও অনেক কোরেনন্টাইন রয়েছে। যেখানে করোনা সন্দেহে অনেক লোক রয়েছে। আপাতত আমরা জেলা প্রশাসকের সহায়তায় ৩৫ লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি যা পরবর্তীতে এলাকাবাসীর কাছে বিতরণ করব এবং জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাব। "
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। এ ভাইরাস আক্রন্ত হয়ে এখন পর্যন্ত ৩ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩জন। অন্যদিকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৮ জনে।
আনন্দবাজার/শাহী









