মাতৃভাষা দিবসে রাবিতে নানা কর্মসূচি
প্রকাশ:

বিস্তারিত
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাবি অফিসার সমিতির আলোচনা সভা।
আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হবে।
সকাল ১০ টায় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও পুরস্কার প্রদান করবেন উপাচার্য পত্নী মনোয়ারা সোবহান।
সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, স্কুল, পেশাজীবী সমিতি ও সংগঠন, এ্যালামনাই এসোসিয়েশনের প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে রাবি অফিসার সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এরপর সকাল সাড়ে ১০ টায় সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়নের নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা। একই সময়ে কেন্দ্রীয় কাফেটেরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমা-ের আলোচনা সভা।
সন্ধ্যা সাড়ে ৬ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাদ জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত। সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা। ওইদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।
আনন্দবাজার/এফআইবি








