জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উইম্যান পিস ক্যাফের আয়োজনে ‘করোনায় নারী নেতৃত্ব’ শীর্ষক অনলাইন আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট, ২০২০ (রবিবার) সন্ধ্যা ৭.৩০ মিনিটে গুগুলমিটে ঘন্টাব্যাপী অনলাইন এই পিস আড্ডাটি অনুষ্ঠিত হয়েছে। পিস ক্যাফের কার্যনির্বাহী সদস্য সানজিদা ইসলাম ইরা ও জাকিয়া সুলতানার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন সরকার। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তা, ক্ষমতায়ন, শান্তি ও সমতা প্রতিষ্ঠাসহ নানা কর্মকান্ডে নারী নেতৃত্ব এবং নারীদের নানামূখী কর্মকান্ডগুলোর ফলপ্রসূ ভাবনাগুলো এই অনলাইনে পিস আড্ডায় উঠে আসে।
উইম্যান পিস ক্যাফের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, নতুন সদস্য ও যুগ্ন-সাধারণ সম্পাদক ও ভাইস প্রসিডেন্টের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে অনলাইন পিস আড্ডাটি শুরু হয়। প্রথমত উইম্যান পিস ক্যাফের কার্যনির্বাহী সদস্য জাকিয়া সুলতানা সকলের অংশগ্রহণকে স্বাগত জানান। সেইসাথে আলোচক মুনমুন সরকারকে স্বাগত জানান। এরপর সানজিদা ইসলাম ইরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন। এরপর মুনমুন সরকারকে আলোচনার বিষয়টি নিয়ে কিছু বলার জন্য আহ্বান জানান। আলোচক মুনমুন সরকার এপর্যায়ে নারীর চোখে বিশ্বায়ন নিয়ে কথা বলেন। তিনি আরও স্পষ্ট করেন তার এই যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের নভেম্বর মাসে। মূলত তিনি নারী শিক্ষা,নারীর মূল্যায়ন এবং নারীর অধিকার নিয়ে কাজ করেন বলে জানিয়েছেন।
পিস ক্যাফের সদস্য জাকিয়া সুলতানা বলেন, করোনার বিরুদ্ধে লড়তে নারী সরকার প্রধানেরা অনেক বেশী দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এই মহামারীর শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়ে, চীন থেকে আমাদের কর্মরত শ্রমিকদের ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছিলেন এছাড়াও সচেতনতা সৃষ্টিতে সব ধরনের পদক্ষেপ নিতে চেষ্টা করে যাচ্ছেন। তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট সাই ইং ওয়েন তার দেশে দক্ষতার সাথে করোনা মোকাবিলায় কাজ করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। তারপর জাকিয়া সুলতানা প্রশ্ন রাখেন করোনাকালীন সময়ে নারীরা কিভাবে কাজ করছেন এবং কি কি করতে পারেন। এ বিষয়ে সম্মানিত আলোচকরা বলেন, নারীরা এ সময়টাকে যে কোনো ভাবে কাজে লাগাতে পারেন। তবে তাঁরা বিশেষ গুরুত্ব দেন উদ্যোক্তার বিষয়টির উপর। যেখানে একজন নারী তার আত্মপরিচয় পাবে এবং সেইসাথে আর্থিক সাপোর্ট পাবেন।
আলোচকবৃন্দরা উইম্যান পিস ক্যাফে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কাজকে স্বাগত জানান এবং বলেন উইমেন পিস ক্যাফে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এমন একটি সংগঠন যেখানে নারীরা নিঃসংকোচে যুক্ত হন এবং তাদের সমস্যাবলির সমাধান খুঁজে পান।
এছাড়া মুনমুন সরকার গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া প্রদান করেন। যা পিসক্যাফের কাজ কে আরো বেশি সাফল্যমন্ডিত করবে। তিনি আরো জানান, ছেলে বা মেয়ে পার্থক্য না করে আমরা যদি সবাইকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে সবার কাজকে স্বাগত জানাই, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। পিস ক্যাফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেশকাতুল জিনান আলোচকদের আলোচনাকে স্বাগত জানান এবং বক্তব্যে প্রদান করেন, একই সাথে কার্যনির্বাহী সদস্য জেসমিন খাতুন এবং অন্যান্য সদস্যবৃন্দ মন্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য উইমেন পিস ক্যাফে শান্তি পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন, উদ্ধাবনী চিন্তার প্রয়োগ ও বাস্তবায়নে বিভিন্ন কমিউনিটি নারীদেরকে নিয়ে কাজ ও উদ্যোক্তা তৈরিতে সৃষ্টিশীল প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। ইউএন উইমেনের এমপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটি প্রজেক্টের আওতায় সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় (জাককানইবি ও বেরোবি) কাজ করে যাচ্ছে।
আনন্দবাজার/শহক









