করোনা ভাইরাস এর কারণে দীর্ঘদিন বন্ধের পর ৬ জুলাই সীমিত পরিসরে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ সময় নির্ধারিত জরুরি কার্যক্রমের বাইরে অন্যান্য কর্মকাণ্ড বন্ধ থাকবে।
শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতি প্রয়ােজনীয় দাপ্তরিক কার্যাবলি সম্পাদন; শিক্ষকদের গবেষণা কাজে সহায়তা প্রদান; অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযােগিতা প্রদান; ল্যাবরেটরি, সেমিনার লাইব্রেরি, কেন্দ্রীয় লাইব্রেরিসহ অন্যান্য গুরুত্বপূর্ন স্থাপনাদি রক্ষণাবেক্ষণের স্বার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৬ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমিত পরিসরে খােলা থাকবে।
কর্মস্থলে আগত সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নীতিমালা অনুসরণ, মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আনন্দবাজার/এস.কে









