চবি নেচার ক্লাবের যাত্রা শুরু
প্রকাশ:

বিস্তারিত
‘তরুণদের শপথ, পরিবেশ ও জীববৈচিত্র রাখবো নিরাপদ’ এ প্রতিপাদ্যকে ধারন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চট্টগ্রাাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাব ।
আজ বুধবার (০৪ মার্চ) বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে চবি নেচার ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ-উন-নবী ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরাা যদি প্রকৃতিকে বিরক্ত না করি তাহলে প্রকৃতিই প্রকৃতিকে রক্ষা করবে। এবং প্রকৃতি যদি ঠিক থাকে তাহলে আমরাও ঠিক থাকবো । আমরা যদি সকলের জায়গা থেকে সচেতন হয় তাহলে আমরাও পারবো উন্নত দেশগুলোর মতো পরিবেশ সংরক্ষন করতে। এরপর সকলকে পরিবেশ রক্ষা ও সংরক্ষনের শপথ বাক্য পাঠ করান তিনি।
ওশানোগ্রাফি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী দিবস দেবের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিবেশ অদিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন। মেরিন সাইন্স বিভাগের পরিচালক অধ্যাপক শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক আয়শা আক্তার। ওশোনোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দীন, সহকারী অধ্যাপক সাইফুল উসলাম সরকার। বন ও পরিবেশবিদ্যা বিভাগের প্রভাষক সোহাগ মিয়া ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন , চবি নেচার ক্লাবের সভাপতি লিয়ন হাসান ও সম্পাদক মাহমুদুল হাসান সাইফুল প্রমুুখ।
আনন্দবাজার/এফআইবি








