ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. শিক্ষা

কুবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তে গড়িমসি

প্রকাশ:২১ অক্টোবর, ২০২০ সময় ৭:০১ পিএম

বিস্তারিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে এবছরের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। অভিযোগ তদন্তে তিন সপ্তাহ মেয়াদের তদন্ত কমিটি হলেও ৩৭ সপ্তাহেও প্রতিবেদন জমা দিতে পারেননি সেই কমিটি।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার একই বিভাগের সান্ধ্য কোর্সের ৮ম ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন এই মর্মে গত ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভাগের সান্ধ্য কোর্সের প্রোগ্রাম পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী ছাত্রীকে সংশ্লিষ্ট শিক্ষক নানাভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। বিভিন্ন সময় বিভাগের নিজস্ব রুমে ও বাসায় যাওয়ার জন্য বলেছেন ওই শিক্ষক। এছাড়া অনৈতিক প্রস্তাবে রাজি হলে শিক্ষার্থীকে সান্ধ্যকালীন কোর্স নিয়ে ভাবতে হবে না। অভিযোগে ওই ছাত্রী আরো উল্লেখ করেন, আলী রেজওয়ান তালুকদার পরীক্ষার হল থেকে তার মোবাইল নিয়ে হয়রানিরমূলক আচরণের সকল প্রমাণ মুছে দেন।

তবে এ নিয়ে ১৯ জানুয়ারি কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন অভিযুক্ত শিক্ষক আলী রেজওয়ান। সম্মেলনে এ শিক্ষক অভিযোগকারী ছাত্রীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন। এছাড়াও সংবাদ সম্মেলনে ওই শিক্ষক আভিযোগকারীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন বলেও অভিযোগ আছে। এর প্রেক্ষিতে ২০ জানুয়ারি সান্ধ্যকোর্সের সকল কার্যক্রম থেকে আলী রেজওয়ানকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পাশাপাশি অভিযোগ তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয় বিশ্ববিদ্যালয়টির যৌন নিপীড়নবিরোধী সেলকে। ৩ সপ্তাহের ভেতর তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিটি গঠনের ৩৭ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

এরপর গত ২১ জানুয়ারি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রেজিস্ট্রার বরাবর মানহানীর লিখিত অভিযোগ দেন ঐ বিভাগেরই শিক্ষক ড. মো: হাবিবুর রহমান ও আকবর হোসেন। এসব ঘটনায় বিভাগের অন্যান্য শিক্ষকরা তাঁর প্রতি অনাস্থা জানালে তিনি বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি চান। এরপর গত ১১ ফেব্রুয়ারি তাঁকে ঐ পদ থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করে বলেন, আমি ঘটনার পর থেকে বারবার রেজিস্ট্রার এবং তদন্ত কমিটিকে নক করেছি। ধীরগতি দেখে পুনরায় লিখিতও দিয়েছি। কিন্তু কেন যে বিচার হচ্ছে না বা তদন্ত হচ্ছে না বুঝতে পারছি না।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, যৌন নিপীড়নের এই ঘটনাতে প্রশাসন স্পষ্টভাবে গড়িমসি করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনায় বিচার না হওয়ায় একদিকে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে অন্যদিকে নিপীড়করা সাহস পেয়ে যাচ্ছে।

তদন্তের দায়িত্বে থাকা যৌন নিপীড়নবিরোধী সেলের আহ্বায়ক কামরুন নাহার বলেন, ‘তদন্তের জন্য আসলে ৩ সপ্তাহ যথেষ্ট নয়। আমরা বেশ কয়েকবার বসেছি। কিছুটা অগ্রগতিও হয়েছে। এরপর আমি শিক্ষা ছুটিতে চলে যাই।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ঘটনার তদন্তভার ছিল যৌন নিপীড়নবিরোধী সেলের উপর। কিন্তু সেলের আহবায়ক শিক্ষা ছুটিতে যাওয়ায় তদন্ত প্রতিবেদন তৈরিতে দেরি হচ্ছে। আমরা উপাচার্যের নির্দেশ পেলে সেলের নতুন আহবায়ক নিয়োগ দিয়ে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, 'তদন্ত কমিটি করে দিয়েছি। কিন্তু প্রতিবেদন না পেলে আমরা বিচার কিভাবে করবো? দেখি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো।'

আনন্দবাজার/শাহী/মোহাইমিন

ট্যাগ

  • অভিযোগ
  • কুবি
  • গড়িমসি
  • ছাত্রী
  • তদন্তে
  • যৌন
  • হয়রানি

এ বিভাগের আরো খবর

সব খবর

এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

২১ এপ্রিল, ২০২৬

এইচএসসি পরীক্ষার রুটিন কবে, জানালেন শিক্ষামন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষার্থীদের মানতেই হবে যেসব নির্দেশনা

২১ এপ্রিল, ২০২৬

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল অধিদপ্তর

২০ এপ্রিল, ২০২৬

স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে

২০ এপ্রিল, ২০২৬

এসএসসির খাতা মূল্যায়নে নতুন পদক্ষেপ

২০ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষায় ৪৫ মিনিট বেশি পাবে যেসব পরীক্ষার্থীরা

১৯ এপ্রিল, ২০২৬

যে নিয়ম ভাঙলেই বাতিল হবে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা

১৮ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

  • এইচএসসি পরীক্ষার রুটিন কবে, জানালেন শিক্ষামন্ত্রী

  • এসএসসি পরীক্ষার্থীদের মানতেই হবে যেসব নির্দেশনা

  • এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল অধিদপ্তর

  • স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে

  • এসএসসির খাতা মূল্যায়নে নতুন পদক্ষেপ

  • এসএসসি পরীক্ষায় ৪৫ মিনিট বেশি পাবে যেসব পরীক্ষার্থীরা

  • যে নিয়ম ভাঙলেই বাতিল হবে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা

  • এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জানিয়েছে ডাকসু

  • কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ববি হাজ্জাজের

  • এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই

  • শিক্ষার্থীদের জন্য সুখবর: শিক্ষাবৃত্তিতে বড় সংস্কার আনছে সরকার

  • স্কলারশিপ দিচ্ছে ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে

  • এসএসসির রুটিন নিয়ে বিভ্রান্তি, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

  • প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শনিবার, জেনে নিন সূচি

  • জাল সনদে চাকরি, ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে বড় পদক্ষেপ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

  • মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন মাহমুদ সোহেল

  • বিদেশে উচ্চশিক্ষার জন্য সেরা ১০ স্কলারশিপ

  • এসএসসি পরীক্ষায় থাকছে ‘নীরব বহিষ্কার’

  • সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাবির বাস দুমড়েমুচড়ে, আহত ৮

  • গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

  • আজ থেকে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা