নীলফারীর সৈয়দপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা 'সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগাম (শার্প-SHARP) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহাযতায় উপজেলার দরিদ্র পরিবারের ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ১ জুলাই বুধবার সকাল ১০ টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাবু মৃনালকান্তি রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শার্প সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আলহাজ্ব মোঃ মাহবুব-উল-আলম এবং পরিচালক মোঃ এনামুল হক। শার্প এর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে করোনা (কোভিড-১৯) ভাইরাস এর প্রকোপের ফলে সৃস্ট পরিস্থিতিতে সামজিক দুরুত্ব বজায় রেখে এবং সরকারি স্বাস্থ্যবিধিমালা কঠোরভাবে মেনে আরও অনেকে অংশ গ্রহণ করেন।
আলোচনা শেষে দরিদ্র পরিবারের ২৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিজনকে ১২ হাজার টাকা করে মোট ২ লাখ ৮৮ হাজার টাকা এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও একই অনুষ্ঠানে একজন প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার বিতরন করা হয়।
আনন্দবাজার/এফআইবি









