বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ)-তে “একাডেমিক রাইটিং অ্যাট টারশিয়ারি লেভেল: পার্সপেক্টিভস অ্যান্ড প্রস্পেক্টস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ ডিসেম্বর রাজধানীর মান্ডা গ্রীন বাংলা মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. হুসাইন আল মামুন। প্রবন্ধে একাডেমিক রাইটিং এর বিভিন্ন লেভেল তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আমিনুল হক ভূইয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের নানান দিক তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান ও গবেষণার ক্ষেত্র। তিনি গবেষণা কার্যক্রমের গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপ শিক্ষার্থীদের অবহিত করেন।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার কাজী আখতার হুসাইন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: আর্শেদ আলী মাতুব্বর, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক স্যাইয়েদ শহিদুল বারী, আইন বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রসুলসহ প্রমূখ।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।









