ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. শিক্ষা

সমাবর্তনে শিক্ষা জীবন শেষ না, বরং সমুদ্রে প্রবেশ - রাষ্ট্রপতি 

প্রকাশ:২৭ জানুয়ারি, ২০২০ সময় ৭:৪৮ পিএম

বিস্তারিত

শিক্ষার্থীরা দেশের উচ্চতর মানবসম্পদ। দেশের ভবিষ্যত নির্ভর করছে তোমাদের উপর। তোমরাই সবসময় ন্যায়কে সমুন্নত রাখবে। কখনো ব্যক্তিগত সম্মানবোধ ও নৈতিকতাকে নষ্ট করবে না। এ সমাবর্তন শিক্ষা জীবন শেষ করছে না বরং শিক্ষার সমুদ্রে প্রবেশ করাচ্ছে। শুধু নিজের কথাই ভাববে না। মানুষ ও সমাজের কথা ভাবতে হবে।সোমবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সভাপতির বক্তৃতায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এসব কথা বলেন।
মাদক নির্মূলে রাষ্ট্রপতি বলেন, একসময় কুমিল্লা পড়ালেখায় পুরো দেশে এক নম্বর ছিলো। এখন অবাধে মাদক সেবন চলে। মাদক প্রবেশের যত রাস্তা আসে তার মধ্যে কুমিল্লা অন্যতম।' আমি কুমিল্লার সবাইকে বলতে চাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের বড় অবদান ছিলো। অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন নতুন করে আবার সংগ্রাম করতে হবে। আর এ সংগ্রাম হবে মাদকের বিরুদ্ধে। রাষ্ট্রপতি বিভিন্ন মাদকের নাম উল্লেখ করে  ছাত্রসমাজকে এসব রুখতে বলেন। ছাত্রসমাজ যেনও মাদকে পা না বাড়ায় তার জন্য কাজ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তিনি আহ্বান জানান।
রাষ্ট্রপতি আরো বলেন, শিক্ষার সাথে মানবিক মূল্যবোধ পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিতে কার্যকর থাকে। তাই বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা ও মুক্তচর্চার পরিবেশ সৃষ্টি করতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি বড় অবদান রাখবে বলে আশা করেন রাষ্ট্রপতি। এসময় রাষ্ট্রপতি আরো বলেন, এবারের সংগ্রাম সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ভবিষ্যত সুন্দর হোক কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।
রাষ্ট্রপতি আরো বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের স্থান। র‍্যাগিং ও টাকা নষ্ট করার স্থান নয়। বাবা-মা অনেক কষ্ট করে টাকা পাঠায় তা মনে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি বলেন, একজন শিক্ষকের কাজ শুধু শ্রেণী কক্ষে পাঠদান নয়। পাঠদানের পাশাপাশি তাদেরকে জ্ঞানের মশাল জ্বালাতে হবে। শিক্ষার্থীদের মননে দেশপ্রেম জাগ্রত করতে হবে শিক্ষকদের।
সমাবর্তন বক্তা বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বক্তব্যে বলেন, 'বঙ্গবন্ধুর কারণে আমরা এ দেশ পেয়েছি। আর তাই সকলকে সবসময় তাকে মনে প্রাণে ধারণ করতে হবে। এ বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রী অনেক টাকার বাজেট দিয়েছে। ভবিষ্যতে এখানে আরো বরাদ্দ দেওয়া হবে। অর্থমন্ত্রী আরো বলেন, ইংল্যান্ডের তুলনায় বাংলাদেশের ইন্টারনেট সংযোগ অনেক ভালো। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এখন থেকেই প্রস্তুতি নিয়ে কাজ করতে বলেন তিনি।
সমাবর্তনে অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চেীধুরী এমপি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রমুখ। বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনে ২ হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন। যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী ১ হাজার ২২২ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ১ হাজার ৬৬৬ জনকে ডিগ্রী প্রদান করেন রাষ্ট্রপতি। এছাড়া শিক্ষায় অসমান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি।

ট্যাগ

  • কুবি
  • শিক্ষা

এ বিভাগের আরো খবর

সব খবর

এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

২১ এপ্রিল, ২০২৬

এইচএসসি পরীক্ষার রুটিন কবে, জানালেন শিক্ষামন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষার্থীদের মানতেই হবে যেসব নির্দেশনা

২১ এপ্রিল, ২০২৬

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল অধিদপ্তর

২০ এপ্রিল, ২০২৬

স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে

২০ এপ্রিল, ২০২৬

এসএসসির খাতা মূল্যায়নে নতুন পদক্ষেপ

২০ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষায় ৪৫ মিনিট বেশি পাবে যেসব পরীক্ষার্থীরা

১৯ এপ্রিল, ২০২৬

যে নিয়ম ভাঙলেই বাতিল হবে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা

১৮ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

  • এইচএসসি পরীক্ষার রুটিন কবে, জানালেন শিক্ষামন্ত্রী

  • এসএসসি পরীক্ষার্থীদের মানতেই হবে যেসব নির্দেশনা

  • এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল অধিদপ্তর

  • স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে

  • এসএসসির খাতা মূল্যায়নে নতুন পদক্ষেপ

  • এসএসসি পরীক্ষায় ৪৫ মিনিট বেশি পাবে যেসব পরীক্ষার্থীরা

  • যে নিয়ম ভাঙলেই বাতিল হবে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা

  • এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জানিয়েছে ডাকসু

  • কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ববি হাজ্জাজের

  • এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই

  • শিক্ষার্থীদের জন্য সুখবর: শিক্ষাবৃত্তিতে বড় সংস্কার আনছে সরকার

  • স্কলারশিপ দিচ্ছে ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে

  • এসএসসির রুটিন নিয়ে বিভ্রান্তি, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

  • প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শনিবার, জেনে নিন সূচি

  • জাল সনদে চাকরি, ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে বড় পদক্ষেপ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

  • মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন মাহমুদ সোহেল

  • বিদেশে উচ্চশিক্ষার জন্য সেরা ১০ স্কলারশিপ

  • এসএসসি পরীক্ষায় থাকছে ‘নীরব বহিষ্কার’

  • সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাবির বাস দুমড়েমুচড়ে, আহত ৮

  • গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

  • আজ থেকে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা