বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে ইউডা
প্রকাশ:

বিস্তারিত
করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর ফার্মেসি বিভাগ।
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বাজারে হ্যান্ড সেনিটাইজারের স্বল্পতা দেখা দিতে শুরু করে। আর স্বল্পতা তৈরি হওয়ায় শুরু হয় উচ্চমূল্যের দৌড়াত্য। এমন পরিস্থিতিতে মানুষের সহযোগীতায় এগিয়ে এসেছে ইউডার ফার্মেসি বিভাগ।
এ বিভাগ থেকে উৎপাদন করে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ০৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মুজিব খান ফার্মেসি বিভাগের ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় তিনি বলেন, বিশ্বে করোনাভাইরাসের বিস্তার এবং এর প্রভাবে বাংলাদেশও এখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় বাজারে হ্যান্ড স্যানিটাইজারের স্বল্পতা এবং মূল্য বৃদ্ধি পাওয়ায় ইউডার ফার্মেসি বিভাগের নেওয়া বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
লাইফ সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত ফর্মুলা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছি। যা দেশের বিভিন্ন বিমানবন্দর, মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এবং হবে।
পরে নিজস্ব ল্যাবে উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার সাত মসজিদ রোড এলাকার বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে বিতরণ করা হয়। শনিবার (২১ মার্চ) হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে বলেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ই্ফফাতকায়েস চৌধুরী, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সামছুল হক, ট্রাস্টি বোর্ডের সচিব মুনির আহমদ সহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরা এবং ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/ডব্লিউ এস








