ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. শিক্ষা

ভয়েস অব বিজনেস নিয়ে এলো ‌'ব্র্যান্ড্রিল ২০২০'

প্রকাশ:৪ অক্টোবর, ২০২০ সময় ৮:০৫ পিএম

বিস্তারিত

প্রতি বছরের মতো এই বছরও ভয়েস অব বিজনেস (ভিওবি) নিয়ে এলো দেশের সবথেকে বৃহৎ ও জনপ্রিয় ব্র্যান্ডিং প্রতিযোগিতা “আইপিডিসি প্রেজেন্টস ব্র্যান্ড্রিল ২০২০” পাওয়ার্ড বাই একলেকটিক এডুকেশন। জাতীয় পর্যায়ের একটি অন্যতম ব্র্যান্ডিং প্রতিযোগিতা হিসেবে “ব্র্যান্ড্রিল” বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্যে প্রতিভা বিকাশের একটি অনন্য প্লাটফর্ম ।

প্রতিযোগিতার আয়োজক সংগঠন ভয়েস অব বিজনেস (ভিওবি) মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি প্রকাশনা সংস্থা এবং অন্যতম বিজনেস ক্লাব যা গত এক যুগ ধরে শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

২০১৭ সাল থেকে ভয়েস অব বিজনেস (ভিওবি) “ব্র্যান্ড্রিল” প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। এবার তৃতীয় বারের মতো ভিওবি তাদের এই সিগনেচার ইভেন্টটি শুরু করতে যাচ্ছে। এ প্রতিযোগিতায় প্রতিবছরের মতো এ বছরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তবে করোনা মহামারির কারণে এবারের প্রতিযোগিতার পুরো ইভেন্টটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

ব্র্যান্ড্রিল প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির এক্সিকিউটিভ শাজনীন মাহবুব দৈনিক আনন্দবাজারকে বলেন, আমরা জানি ব্যবসার ক্ষেত্রে একটি প্রোডাক্টের ব্রান্ডিংটা কতো গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিযোগিতাটি তিনটি রাউন্ডে ভাগ করা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতিটা রাউন্ডে একটা কেস দেয়া হবে মূলত প্রতিটি কেসই ব্রান্ডিং সম্পর্কিত। অংশগ্রহণকারীদের একটি বিজনেস বা প্রোডাক্ট দিয়ে দেয়া হবে তাদেরকে মূলত একটা মডেল দাড় করিয়ে দেখাতে হবে যে তারা কিভাবে ব্রান্ডিংটা করবে।

তিনি বলেন, ব্র্যান্ড্রিল প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে কিভাবে গতিশীল ব্যবসায় পরিবেশে ব্র্যান্ডিং করতে হয় তা জানতে পারবে এবং সেই সাথে একজন সফল ব্র্যান্ড ম্যানেজার এর গুণাবলীসমূহ সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা লাভ করবে ।

সংগঠন সুত্রে জানা যায়, “আইপিডিসি প্রেজেন্টস ব্র্যান্ড্রিল ২০২০” পাওয়ার্ড বাই একলেকটিক এডুকেশন এর অনলাইন রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। এর পর রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীদের নিয়েই প্রতিযোগিতাটি শুরু হবে। পুরো প্রতিযোগিতাটিতে থাকবে তিনটি রাউন্ড। ১ম রাউন্ডে থাকছে অনলাইন কেস সাবমিশন। ১ম রাউন্ডে নির্বাচিত টিমদের নিয়ে অনুষ্ঠিত হবে ২য় রাউন্ড যাতে থাকছে কেস সলভিং ও ওয়ার্কশপ। ২য় রাউন্ড থেকে নির্বাচিত সেরা ১০ টিম লড়বে গ্র্যান্ড ফিনালের জন্যে। গ্র্যান্ড ফিনালেতে থাকছে কেস সাবমিশন ও ভিডিও প্রেজেন্টেশন।

এছাড়া বিজয়ী ও রানার আপদের জন্য থাকছে আকর্ষণীয় প্রাইজ মানি সহ ক্রেস্ট ও সার্টিফিকেট। বিজয়ী দল পাবে ৫০,০০০ টাকা মূল্যের প্রাইজ মানি এবং ১ম ও ২য় রানার আপ পাবে যথাক্রমে ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা মূল্যের প্রাইজ মানি এবং সেই সাথে ক্রেস্ট ও সার্টিফিকেট ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকরা ভয়েস অব বিজনেস এর অফিশিয়াল ফেসবুক পেজে থেকেও "ব্র্যান্ড্রিল ২০২০" সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ফেসবুক পেজ লিংক- https://www.facebook.com/theVoB/

আনন্দবাজার/শাহী/মনির

ট্যাগ

  • (ভিওবি)
  • অব
  • এলো
  • নিয়ে
  • বিজনেস
  • ব্র্যান্ড্রিল
  • ভয়েস
  • ২০২০

এ বিভাগের আরো খবর

সব খবর

এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

২১ এপ্রিল, ২০২৬

এইচএসসি পরীক্ষার রুটিন কবে, জানালেন শিক্ষামন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষার্থীদের মানতেই হবে যেসব নির্দেশনা

২১ এপ্রিল, ২০২৬

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল অধিদপ্তর

২০ এপ্রিল, ২০২৬

স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে

২০ এপ্রিল, ২০২৬

এসএসসির খাতা মূল্যায়নে নতুন পদক্ষেপ

২০ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষায় ৪৫ মিনিট বেশি পাবে যেসব পরীক্ষার্থীরা

১৯ এপ্রিল, ২০২৬

যে নিয়ম ভাঙলেই বাতিল হবে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা

১৮ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

  • এইচএসসি পরীক্ষার রুটিন কবে, জানালেন শিক্ষামন্ত্রী

  • এসএসসি পরীক্ষার্থীদের মানতেই হবে যেসব নির্দেশনা

  • এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল অধিদপ্তর

  • স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে

  • এসএসসির খাতা মূল্যায়নে নতুন পদক্ষেপ

  • এসএসসি পরীক্ষায় ৪৫ মিনিট বেশি পাবে যেসব পরীক্ষার্থীরা

  • যে নিয়ম ভাঙলেই বাতিল হবে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা

  • এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জানিয়েছে ডাকসু

  • কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ববি হাজ্জাজের

  • এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই

  • শিক্ষার্থীদের জন্য সুখবর: শিক্ষাবৃত্তিতে বড় সংস্কার আনছে সরকার

  • স্কলারশিপ দিচ্ছে ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে

  • এসএসসির রুটিন নিয়ে বিভ্রান্তি, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

  • প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শনিবার, জেনে নিন সূচি

  • জাল সনদে চাকরি, ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে বড় পদক্ষেপ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

  • মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন মাহমুদ সোহেল

  • বিদেশে উচ্চশিক্ষার জন্য সেরা ১০ স্কলারশিপ

  • এসএসসি পরীক্ষায় থাকছে ‘নীরব বহিষ্কার’

  • সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাবির বাস দুমড়েমুচড়ে, আহত ৮

  • গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

  • আজ থেকে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা