সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি: দেখুন সরাসরি (ভিডিওসহ)
প্রকাশ:

বিস্তারিত
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তির জন্য আয়োজন করা ডিজিটাল লটারি এখন প্রস্তুতির শেষ ধাপে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। এতে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান শেষে তাৎক্ষণিকভাবে ডিজিটাল লটারির ফলাফল প্রকাশ করা হবে। এরপর প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকরা নির্ধারিত লিংক- 👉 gsa.teletalk.com.bd -এ প্রবেশ করে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
সূত্র জানায়, কেন্দ্রীয় ডিজিটাল লটারির মাধ্যমে এবার সারা দেশের ৪ হাজার ৪৮টি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে মোট ১১,৯৩,২৮১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা, সমতা ও প্রযুক্তি–নির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
ট্যাগ
- gsa teletalk
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
- ডিজিটাল লটারি ফলাফল
- বাংলাদেশ স্কুল ভর্তি
- বিদ্যালয়ে ভর্তি
- বেসরকারি
- বেসরকারি স্কুল ভর্তি
- ভর্তি
- ভর্তি ফলাফল অনলাইন
- ভর্তির খবর
- ভর্তির ফল দেখার লিংক
- মাধ্যমিক ভর্তি ২০২৬
- লটারি
- লটারি রেজাল্ট
- শিক্ষা মন্ত্রণালয়
- শিক্ষাবর্ষ ২০২৬
- সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি - ২০২৬
- সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন ২০২৬
- সরকারি স্কুল ভর্তি
- সরকারি স্কুলে ভর্তি লটারি ২০২৫ ফলাফল
- স্কুল ভর্তি আবেদন
- স্কুল ভর্তি লটারি








