করোনা ভাইরাস সংক্রমণের কারণে পুরো বিশ্ব আজ স্তব্ধ।এই অবস্থায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের দৈনিক বেতনভিত্তিক কর্মচারীরা পড়েছে বিপাকে। বিশ্ববিদ্যালয়ে যারা দৈনিক বেতনভিত্তিক চুক্তির মাধ্যমে কাজ করেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির মাহে রমজানের যে বাজেট থাকে সেই অর্থ দৈনিক বেতন ভিত্তিক কর্মচারীদের মাঝে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত ২৬ই এপ্রিল এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,কর্মচারীরা শিক্ষক সমিতির সাথে সমন্বয় করে তাদেরকে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। অনেক শিক্ষক ব্যক্তিগতভাবেও শিক্ষার্থী ও দৈনিক বেতন ভিত্তিক কর্মচারীদের সহযোগিতা করছেন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাঁদের কমপক্ষে ১ (এক) দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেশের অসহায় জনগোষ্ঠীর সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড.মোঃ ছাদেকুল আরেফিনের দিক নির্দেশনায় টেলি স্বাস্থ্য সেবা চালু, শিক্ষকরা নিজ নিজ বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের খোঁজ খবর রাখাসহ প্রয়োজনবোধে সাধ্যমত কিছু আর্থিক সহযোগিতাও করে যাচ্ছেন।
আনন্দবাজার/রনি









