জাতীয় সংসদে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল- ২০২০ উত্থাপন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি দেশে উচ্চ শিক্ষা বিস্তারে এবং উচ্চতর গবেষণাসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আনুষাঙ্গিক অন্যান্য সুবিধার বিধানের প্রস্তাব করে এই বিল উত্থাপন করেন।
উক্ত বিলে কিশোরগঞ্জ জেলায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ১ মাসের মাঝে সংসদে রিপোর্ট প্রদান করতে বিলটি শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
তাছাড়া সংসদে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০ এর ওপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়।
কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এই প্রতিবেদন উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
আনন্দবাজার/এফআইবি









