ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. শিক্ষা

প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলো হাবিপ্রবি'র শিক্ষার্থীরা

প্রকাশ:১ নভেম্বর, ২০২০ সময় ৫:১৬ পিএম

বিস্তারিত

প্রশাসনের আস্বাসে স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার (০১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সেশনের বিভিন্ন বিভাগের স্নাতক শেষ বর্ষের সকল ক্লাস শেষ করে ৮ মাস ধরে পরীক্ষার জন্য বসে আছে। আমরা চাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমাদের ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হোক। এজন্য আমরা গত মাসের ১৮ তারিখে মানববন্ধন সহ উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর স্মারক লিপি দেওয়া হয়েছিল এবং রেজিস্ট্রার স্যার আমাদেরকে আস্বস্ত করেছিলেন তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন।

কিন্তু দু'সপ্তাহ অতিক্রম করলেও কোনপ্রকার সিদ্ধান্তে উপনীত হতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্যই আজ আমাদের চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ০৪ নভেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেওয়ায় আপাতত আজকের সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক বরাবর চিঠি দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.খালেদ হোসেন বলেন, শিক্ষার্থীদের স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক জানান, উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা পরিচালকদের সাথে এবিষয় নিয়ে কথা হয়েছে। আগামী ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা সভা রয়েছে। আগামী ৪ই নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বস্ত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

উল্লেখ, করোনার কারণে গত ৮ মাস ধরে ঝুলে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ শিক্ষাবর্ষের স্নাতক চূড়ান্ত পরীক্ষা। ফলে ক্রান্তিকালের মধ্যে দিন পার করছেন শিক্ষার্থীরা। এজন্য তাঁরা স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন।

আনন্দবাজার/শাহী/আজিজুর

ট্যাগ

  • আশ্বাস
  • করলো
  • কর্মসূচি
  • প্রশাসন
  • শিক্ষার্থীরা
  • স্থগিত
  • হাবিপ্রবি

এ বিভাগের আরো খবর

সব খবর

এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

২১ এপ্রিল, ২০২৬

এইচএসসি পরীক্ষার রুটিন কবে, জানালেন শিক্ষামন্ত্রী

২১ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষার্থীদের মানতেই হবে যেসব নির্দেশনা

২১ এপ্রিল, ২০২৬

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল অধিদপ্তর

২০ এপ্রিল, ২০২৬

স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে

২০ এপ্রিল, ২০২৬

এসএসসির খাতা মূল্যায়নে নতুন পদক্ষেপ

২০ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষায় ৪৫ মিনিট বেশি পাবে যেসব পরীক্ষার্থীরা

১৯ এপ্রিল, ২০২৬

যে নিয়ম ভাঙলেই বাতিল হবে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা

১৮ এপ্রিল, ২০২৬

কোনো খবর পাওয়া যায়নি।

  • এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

  • এইচএসসি পরীক্ষার রুটিন কবে, জানালেন শিক্ষামন্ত্রী

  • এসএসসি পরীক্ষার্থীদের মানতেই হবে যেসব নির্দেশনা

  • এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানাল অধিদপ্তর

  • স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে

  • এসএসসির খাতা মূল্যায়নে নতুন পদক্ষেপ

  • এসএসসি পরীক্ষায় ৪৫ মিনিট বেশি পাবে যেসব পরীক্ষার্থীরা

  • যে নিয়ম ভাঙলেই বাতিল হবে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা

  • এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জানিয়েছে ডাকসু

  • কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ববি হাজ্জাজের

  • এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই

  • শিক্ষার্থীদের জন্য সুখবর: শিক্ষাবৃত্তিতে বড় সংস্কার আনছে সরকার

  • স্কলারশিপ দিচ্ছে ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে

  • এসএসসির রুটিন নিয়ে বিভ্রান্তি, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

  • বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

  • প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শনিবার, জেনে নিন সূচি

  • জাল সনদে চাকরি, ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে বড় পদক্ষেপ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

  • মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন মাহমুদ সোহেল

  • বিদেশে উচ্চশিক্ষার জন্য সেরা ১০ স্কলারশিপ

  • এসএসসি পরীক্ষায় থাকছে ‘নীরব বহিষ্কার’

  • সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাবির বাস দুমড়েমুচড়ে, আহত ৮

  • গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

  • আজ থেকে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা