লক্ষণ শুনে জানাবে করোনা সংক্রমিত হয়েছে কিনা। নিবিড় তত্বাবধানের মাধ্যমে সহায়তা করবে আক্রান্ত রোগীকে। করোনা সংক্রমিত রোগী ও হোম কোয়ারান্টাইনে থাকা মানুষের সাথে গান, গল্প ও কবিতা বলে বন্ধুর মত থাকবে ব্যবহৃত এপসে। পরবর্তীতে করোনা মুক্ত হলে জানাবে রোগ নিরাময়ের খবর।
করোনায় এইরকম ডাক্তারের ভূমিকা রাখবে কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি মোবাইল অ্যাপস। কৃত্তিম বুদ্ধিমত্তায় বিশেষ সফলতা অর্জনকারী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী আহমেদ কাওছার করোনা সহায়তায় এই এপসটি তৈরির কাজ করছেন।
সম্পূর্ণ কাজটিতে সহযোগী হিসেবে কাজ করেছেন, চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অভিষেক দাস এবং নোবিপ্রবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এস কে ফয়সাল আহমেদ
একজন ডাক্তার রোগীর লক্ষণ সমূহ শুনে সংক্রমণের সম্ভাবনা জানায়। এবং পরীক্ষা করার প্রয়োজনীয়তা বলে দেয়। একই ধরণের ভূমিকা রাখবে কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক এই মোবাইল এপসটি। এই এপস সূক্ষ থেকে সূক্ষ লক্ষনগুলোও ধরতে পারবে । যা বিশ্লেষন করে এপস নিজে থেকেই করোনা সংক্রমণের সিদ্ধান্ত দিতে সক্ষম হবে। চীনের উহান শহরের ১৩ হাজার করোনা আক্রান্ত রোগীর ডেটা বিশ্লেষন করে এপসটি তৈরির কথা জানান আহমেদ কাওছার।
তিনি বলেন, এছাড়াও এটি সর্বদা নতুন রোগীর ডাটা থেকে নিজে নিজে শিখবে। যেটি হচ্ছে অনলাইন মেশিং লার্নিং। তিনি জানান, এটি বেশ কয়টি কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের সমন্নয়ে একটি কমপ্লেক্স কাজ। বাংলা ভয়েস রিকোগনিশনের মাধ্যমে রোগী ডাক্তার করোনার সাথে সরাসরি কথা বলতে পারবেন। এটি বাংলা স্পিস টু টেক্সট। এরপর সেই টেক্সট আবার বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও মেশিং লার্নিং এর সাহায্যে এনালাইসি এবং মডেলিং করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করবে।
এছাড়াও রিয়েল টাইম মেশিন লার্নিং ও স্টাটিস্টিক্যাল লার্নিং এর সাহায্যে কোন রোগীর করোনার প্রভাবিলিটি নির্ণয় করবে। যা উহানের ১৩ হাজার রোগীর ডাটার উপর ভিত্তি করে ডেভেলপড করা হয়েছে। সেই প্রভাবিলিটির উপর ভিত্তি করে এপসটি রোগীকে একটি সাজেশন্স দিতে সক্ষম হবে। এছাড়াও এপসটিতে ৬ ধরনের ১৬ হাজার ইমোশন ডিটেকশন ডাটা দেওয়া হয়েছে। যা রোগীর ইমোশন বুঝার চেষ্টা করবে। এটি ব্যবহারকারীর সাথে কবিতা, গান, গল্প বলতে পারবে। যা কোন করোনা রোগী বা হোম কোরানেটাইনে সবার বন্ধু হয়ে থাকবে।
একজন রোগীর সাথে সরাসরি বাংলা ভাষায় কথা বলবে এই এপস। করোনা সম্পর্কে এটি যে কোন প্রশ্নের উত্তর দিবে। এবং সকল ধরণের তথ্য (নাম্বার, পুলিশ লাইন, আপডেট ইনফরমেশন ইত্যাদি) দিয়ে এর ব্যবহারকারীকে সহায়তা করবে। করোনা সন্দেহজনক একজন রোগীকে ডাক্তার এর ন্যায় প্রশ্ন করে তার লক্ষণ বিচার করে রোগীকে ভালো একটি দৈনিক রুটিন দিবে। করোনা চ্যাকাপ করে আবার আপডেট তথ্য অনুযায়ী রোগীর রুটিন পরিবর্তন করতে পারবে।
নতুন করোনা রোগী সনাক্ত করার পাশাপাশি এটি ডাক্তারদের সুরক্ষার ক্ষেত্রে অনেক বড় অবদান রাখতে পারবে বলেও জানান কাওছার। তিনি বলেন, এই প্রোগ্রামটি বর্তমান পরিস্থিতে একজন ডাক্তারের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। এই কাজটির জন্য আমরা বাংলা ভয়েস রিকোগনিশন, বাংলা ভাষা প্রসেসিং, বাংলা চ্যাটবট, মেশিং লার্নিং ক্লাসিফাইয়ার ও ওয়েব এপস ব্যবহার করেছি।
তিনি আরো বলেন, আমাদের সকল কাজ সম্পন্ন। তবে এটিকে একত্রিত করে এপস আকারে সকলের ব্যবহার উপযোগী করতে মোটা অঙ্কের টাকা গোনতে হবে। যা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা চাই এই পরিস্তিতিতে কেউ আমাদের সাথে এগিয়ে আসুক যাতে আমরা দেশের জন্য কাজ করতে পারি।
আনন্দবাজার/শহক /আকফা









