আর্ন্তজাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “রক্ত ঝরা একুশ” নামে একটি দেয়ালিকা প্রকাশ করেছে স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার সকালে উপজেলার ভট্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরী “রক্ত ঝরা একুশ” নামে এ দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
শিক্ষার্থীরা দেয়ালিকাটি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে উৎসর্গ করেন।
কৃতি শিক্ষার্থীদের তৈরী “রক্ত ঝরা একুশ” দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করেন সোনারগাঁ উপজেলা সহকারী শিক্ষা অফিসার কানিজ ফাতেমা।
এসময় ভট্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বি আর বিলকিসসহ স্কুলের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ভট্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পদ্মা শাখার কৃতি শিক্ষার্থী ফাহমিদা তৃপ্তি, আতিকা জান্নাতি, রুবায়েত রহমান তাইয়্যেবা, ফারিয়া তাহরিন রুপন্তি, মোশাফফা মাহিয়া ইন্তেহা, অভি, ছোয়া, সাফোয়ান ও জিহাদ তাদের নিপুন হাতের কারুকার্জে এ দেয়ালিকাটি তৈরী করেন।
আনন্দবাজার/এফআইবি








