শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ করবেন ফেসবুক লাইভে
প্রকাশ:

বিস্তারিত
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী রবিবার (৩১ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একই দিনে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেইসবুক লাইভে পরিক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
শুক্রবার তিনি বলেন, সব প্রাসঙ্গিক ডকুমেন্ট মেইল করার পাশাপাশি মেসেঞ্জারেও দেওয়া হবে। ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ পাঠানো হবে।
করোনা মহামারি কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন খায়ের।
আনন্দবাজার/তা.তা








