শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলো ১৪ নভেম্বর পর্যন্ত। করোনার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। দেশে করোনার প্রকোপ কমে আসলেও দ্বিতীয় ঢেউ এর আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান এই ছুটি আরও বাড়ানো হলো।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর এই ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
এর আগে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন জানিয়েছিলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে এখন স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। চলমান ছুটি আরও বাড়ানো হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে। এর আগেই ছুটি বাড়ানোর বিষয়ে জানিয়ে দেয়া হবে। যেহেতু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি। তাই বৃহস্পতিবারেই এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার কারণে বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষাও। এছাড়া নেয়া হবে না কোন শ্রেণীর বার্ষিক পরীক্ষাও।
আনন্দবাজার/ডব্লিউ এস








