শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা খাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় ২০২১-২৩ অর্থবছরে সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়ের আট গবেষকদের মধ্যে মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু ।
সোমবার ১৩ই জুন বিকেলে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) আয়োজিত শিক্ষা খাতে উচ্চাতর গবেষণা সহায়তা কর্মসূচির চেক প্রদান বিষয়ক কর্মশালায় তিনি প্রথম অর্থবছরের চেক গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দীক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া, ব্যানবেইস মহাপরিচালক হাবিবুর রহমানসহ অন্যরা।
অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রয়াসে গবেষণায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে পারি।
ডা. লায়লা আনজুমান বানু চিকিৎসা গবেষণায় করোনা জেনোম সিকোয়েন্সিং কার্যক্রম করেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও এনাটমি বিভাগের চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। একইসাথে ল্যাবরেটরি সার্ভিস সেন্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।









