আগামী ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে পরীক্ষার প্রবেশপত্র দেওয়া স্থগিত করা হয়েছে। আগামী ২৮ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাবোর্ডকে প্রবেশপত্র বিতরন বন্ধ রাখতে বলা হয়েছে।
শনিবার (২১ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা শিক্ষাবোর্ডের অধীনস্ত সব কলেজ ও জেলা প্রশাসকের কাছে পাঠানো পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে শনিবারে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হল। পরীক্ষার্থীদের নিজ বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে, কারোনা পরিস্থিতে সরকার থেকে বড় ধরনের লোক সমাগম আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা সে বিষয়ে মন্ত্রণালয় এখনও চূড়ান্ত সিদ্ধান্তে গ্রহণ করেনি।
আনন্দবাজার/রনি








