আমেরিকান সমাজসেবা মূলক সংগঠন ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে মেধাবী ১৮ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তির উপকরণের মধ্যে ছিল নগদ অর্থ, ক্রেস্ট ও বই।
বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ দাস। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান, তপন কুমার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, কবি ও সাংবাদিক কেএম নজরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর আশরাফুর রহমান শাওন।
প্রজেক্ট কো-অর্ডিনেটর শাওন জানান, এটি আমেরিকা ভিত্তিক একটি সামাজিক সংগঠন। আমেরিকান সিটিজেনশিপ বাংলাদেশি কিশোর আনোয়ার ইব্রাহীম কাদেরের তৈরি করা সংগঠন এটি। যার মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে অন্যদেরকে মেধাবী হওয়ায় উদ্বুদ্ধ করাই এর মূল উদ্দেশ্য। তার বড়বোন নূর সারাহ কাদের আমেরিকান হার্ভাড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারও দ্যা ওয়ান লাইট ফাউন্ডেশন নামে একটি সংগঠন রয়েছে। যার মাধ্যমে ইতোমধ্যে অনেক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ শিক্ষার উন্নয়নে বিভিন্ন কাজ করা হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে আনোয়ার ইব্রাহীম কাদের এবং নূর সারাহ কাদের ইংরেজি ভাষায় দুটি বইও প্রকাশ করেছে। যা বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে।
আনন্দবাজার/এম.আর









