সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর দায়িত্বে থাকা শিক্ষকদের জন্য আসছে সুখবর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার। এ পদের জন্য নতুন করে আর কাউকে নিয়োগ দেয়া হবে না। বিষয়টি মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন নিশ্চিত করেছেন।
সচিব জানান, আদালতে মামলাজনিত কারণে অনেকদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের কার্যক্রম বন্ধ রয়েছে।তাই দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শূন্য আসনের বিপরীতে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষদ পদে দায়িত্ব দেয়া হয়েছে জ্যেষ্ঠতার ভিত্তিতে।কিন্তু এখন সিদ্ধান্ত নেয়া হয়েছে, এসব দায়িত্বে থাকা শিক্ষকদেরই প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়ার।
তিনি আরও জানান, প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা সুবিধা দেয়া হবে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে পিএসসিকে লিখিতভাবে জানানো হয়েছে যে বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার থেকে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ না দিতে।
পূর্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বয়সের ভিত্তিতে সহকারী শিক্ষদের পদোন্নতি দিয়ে ৬০ ভাগ প্রধান শিক্ষক এবং ৪০ ভাগ পিএসসি থেকে নিয়োগ দেয়া হতো।
পিএসসি থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলে শিক্ষকরা ১০তম গ্রেডে বেতন-ভাতা সুবিধা পান কিন্তু অন্য দিকে সহকারী শিক্ষদের মধ্যে পদোন্নতি পেয়ে এ পদে আসলে ১২তম গ্রেডে বেতন-ভাতা পান। এই বৈষম্য দূরীকরণে ভুক্তভোগীরা আদালতে মামলা করলে স্থগিত করা হয় প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম। তাই শূন্য আসন পূরণ করতে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে এ পদে দেওয়া হয়।
আনন্দবাজার/এস.কে









