ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ পালিত হয়েছে। সাম্প্রতিক করোনা ভাইরাসে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সংক্ষিপ্তভাবে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল নয়টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। পতাকা উত্তোলণ শেষে শহীদ স্মৃতি সৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান এবং প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামন করে দোয়া ও মোনাজাত করা হয়।









