জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। প্রতিষ্ঠানটি ‘প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগে ২৩ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান
ইউএস এম্বাসি ঢাকা / যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা
পদের নাম
প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
পদের দায়িত্ব
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ডিভিশন অব গ্লোবাল হেলথ প্রটেকশন (ডিজিএইচপি) প্রোগ্রামের আওতায় এই পদে নিয়োগ দেওয়া হবে।
প্রধান দায়িত্বসমূহের মধ্যে থাকবে
সিডিসি বাংলাদেশ অফিসের বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকি,অপারেটিং বাজেট ব্যবস্থাপনা,অংশীদারদের (পার্টনারস) বাজেট ও চুক্তি ব্যবস্থাপনা,কো-অপারেটিভ এগ্রিমেন্ট (কোএজ) পর্যবেক্ষণ ও প্রশাসন,আর্থিক, প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম সমন্বয়,সিডিসি ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়ন।
শিক্ষাগত যোগ্যতা
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা
ন্যূনতম ৫ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর মার্কিন সরকারি সংস্থা (ইউএসজি) বা আন্তর্জাতিক সংস্থা/ডোনার সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাজেট, প্রকল্প ব্যবস্থাপনা, প্রশাসনিক কাজ ও অংশীদারদের সঙ্গে সমন্বয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
ভাষাগত দক্ষতা
ইংরেজি: সাবলীল (কথা বলা, পড়া ও লেখা);
বাংলা: সাবলীল (কথা বলা, পড়া ও লেখা);
এছাড়া ইংরেজি ও বাংলার মধ্যে পাবলিক হেলথ ও টেকনিক্যাল টার্ম অনুবাদ ও ব্যাখ্যা করতে সক্ষম হতে হবে;
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ মে ২০২৬;
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।









