অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) তাদের ফিন্যান্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে ২২ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৮ মে পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্সে বিবিএ
অন্যান্য যোগ্যতা: মাসিক বেতন প্রস্তুত ও প্রক্রিয়াকরণ, মাসিক আর্থিক হিসাব, প্রতিবেদন এবং সমন্বয়পত্র তৈরিতে সহায়তায় দক্ষতা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৮ মে ২০২৬









