জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাহিনীটি ‘ক্যাডেট এএসআই (নিরস্ত্র)’ পদে জেলাভিত্তিক শূন্যপদে জনবল নিয়োগ দেবে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ২৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
পদের নাম: ক্যাডেট এএসআই (নিরস্ত্র)
পদের সংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ
বয়সসীমা: ১ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।পুলিশে কর্মরত কনস্টেবল ও নায়েকদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর।মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশের এই http://police.teletalk.com.bd/home.php ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।









