রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শ্রমিক সমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পর মিছিল শুরু হয়।
এ সময় লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল হাতে নেতাকর্মীদের দেখা যায়। লাল টুপি মাথায় হাজারও নেতাকর্মীর করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরও সব আয়োজন শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।









