প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে ওয়ালটন
প্রকাশ:

বিস্তারিত
দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১০ মার্চ ২০২৬ থেকে এবং আবেদন করা যাবে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, লাভের অংশ, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরু: ১০ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিসিয়াল https://www.waltonhil.com/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন








