দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএসই প্রধান মূল্য সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১০৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৬৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৩৬ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস









