ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. প্রবাস

বাংলাদেশ থেকে এবার জাহাজে সৌদি যেতে পারবেন হজযাত্রীরা

প্রকাশ:৭ অক্টোবর, ২০২৪ সময় ৬:১৭ পিএম

বিস্তারিত

বাংলাদেশ থেকে সমুদ্রপথে জাহাজে হাজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার।

সোমবার (০৭ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জানা যায়, সৌদি আরবের জেদ্দায় রোববার (৬ অক্টোবর) বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক ফাউযান আল রাবিয়া এ সম্মতির কথা জানান। উপদেষ্টার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী পাঠানোর ক্ষেত্রে সৌদি সরকারের কোনো আপত্তি নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

সমুদ্রপথে এ বছর পরীক্ষামূলক দু-তিন হাজার হাজযাত্রী পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তা-ভাবনা করছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সৌদি হজ ও উমরাহবিষয়ক মন্ত্রী হজযাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা দেন। তিনি হজ এজেন্সির মালিক বা তাদের প্রতিনিধির অনুকূলে মুনাজ্জেম (মাল্টিপল) ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেন। এছাড়া রুট টু মক্কা কর্মসূচির আওতায় ২০২৩ ও ২০২৪ সালে হজযাত্রীদের বেশ কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারেও মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে আশ্বাস দেন।

এ ছাড়া, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে এ বছর প্রতি এজেন্সিকে কমপক্ষে দুই হাজার হজযাত্রী পাঠানোর কোটা নির্ধারণ করা হয়। এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা ২০২৪ সালের মতো এজেন্সিপ্রতি ২৫০ জন কোটা পুনর্নির্ধারণের অনুরোধ জানালে সৌদি মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

দ্বিপাক্ষিক এ বৈঠকে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মুহাম্মদ মঈনুল কবির, জেদ্দা হজ মিশনের কাউন্সেলর জহিরুল ইসলাম ও হজ কনসাল মুহাম্মদ আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন।

ট্যাগ

  • সোদি
  • হজ

এ বিভাগের আরো খবর

সব খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

২০ এপ্রিল, ২০২৬

স্পেনের নতুন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা

১৫ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীর মৃত্যু

১৩ এপ্রিল, ২০২৬

এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয়ে রেকর্ড

১৩ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বড় সাফল্য

১২ এপ্রিল, ২০২৬

দুই সন্তান ফেলে টিকটক প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

১২ এপ্রিল, ২০২৬

ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অবৈধ

১২ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

৯ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

  • স্পেনের নতুন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিবাসীরা

  • মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীর মৃত্যু

  • এপ্রিলের ১২ দিনে প্রবাসী আয়ে রেকর্ড

  • আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বড় সাফল্য

  • দুই সন্তান ফেলে টিকটক প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

  • ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান অবৈধ

  • মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীর মৃ'ত্যু

  • টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

  • মধ্যপ্রাচ্যে নিহত মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

  • বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যার ঘাতক গ্রেফতার

  • মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের সম্মাননা পেলেন নাহিদ

  • স্বপ্নভঙ্গের সাগর, ভূমধ্যসাগরে ঝরে প্রাণ

  • যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা

  • ভারতের টুরিস্ট ভিসা নিয়ে বড় সুখবর

  • স্বাধীনতা দিবস উদযাপন করল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি

  • সৌদিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

  • সৌদিতে নিহত মোশাররফের লাশ আসছে আজ

  • সৌদি আরবে ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

  • সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

  • ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

  • বিএনপি ডেনমার্কের উদ্যোগে ইফতার মাহফিল