খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে ইরাকের কুর্দিস্থানের আরবিলে তিন বাংলাদেশি প্রবাসী নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ফেনীর বাসিন্দা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জানিয়েছে।
তারা হলেন: ১) মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং- EL-0875891), ব্রাহ্মণবাড়িয়া; ২) মো. সাব্বির, ব্রাহ্মণবাড়িয়া; ৩) মেহেদী হাসান (পাসপোর্ট নং-A18633961), ফেনী।
দূতাবাসের এক শোক বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।









