আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী ৫ বছরে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায়। তিনি আরও বলেন, আগামী সপ্তাহ থেকেই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে, ফলে লোডশেডিংও কমে আসবে।
বিদ্যুৎমন্ত্রী জানান, তেল আমদানির খরচ প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে এবং বিদ্যুৎ খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে।
এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আগামী বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক সুবিধা দেয়া হবে।









