ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. রাজনীতি

দেশের মানুষের ঐক্যের প্রতীক খালেদা জিয়া: আমিনুল হক

প্রকাশ:৪ ডিসেম্বর, ২০২৫ সময় ৯:৩৮ পিএম

বিস্তারিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

তিনি বলেন, খালেদা জিয়া দল-মত নির্বিশেষে দেশের মানুষের কাছে একজন অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। শুধু তিনবারের প্রধানমন্ত্রী নয়, তিনি ‘বাংলাদেশের গণতন্ত্রের মা’ হিসেবেও জাতির কাছে সম্মানিত।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন আমিনুল হক। তিনি বলেন, ৯০-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে শুরু করে গত ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে তিনি লড়াই করে গেছেন এবং মিথ্যা মামলায় কারাবন্দি হয়েছেন। গণতন্ত্রের জন্য তিনি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি।

অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি, নিখোঁজ ব্যক্তিদের নিরাপদ প্রত্যাবর্তন এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওবায়দুর রহমান।

ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মাহদী আমিন। এছাড়া মহানগর বিএনপির নেতারা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি এবং স্থানীয় আলেম-ওলামারাও উপস্থিত ছিলেন।

ট্যাগ

  • আমিনুল হক
  • খালেদা জিয়া
  • ছাত্রদল
  • দেশের শান্তি
  • দেশের সমৃদ্ধি
  • দোয়া মাহফিল
  • বিএনপি
  • বিএনপি নেতা
  • বিএনপি প্রার্থী
  • ভোটাধিকারের লড়াই
  • মিরপুর স্মৃতিসৌধ
  • যুবদল
  • স্বেচ্ছাসেবক দল
  • স্বৈরাচারবিরোধী আন্দোলন

এ বিভাগের আরো খবর

সব খবর

স্ত্রীর মনোনয়ন বিতর্কে মুখ খুললেন জিল্লুর রহমান

২১ এপ্রিল, ২০২৬

এনপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাবিহা, মহাসচিব আজাদ

২০ এপ্রিল, ২০২৬

আলোচনায় থেকেও বিএনপি থেকে মনোনয়ন পায়নি যারা

২০ এপ্রিল, ২০২৬

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন

১৯ এপ্রিল, ২০২৬

সরকারের সমালোচনা করলেই নির্যাতন: রাশেদ প্রধান

১৮ এপ্রিল, ২০২৬

জাতীয় নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার

১৮ এপ্রিল, ২০২৬

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

১৮ এপ্রিল, ২০২৬

শিবির নিয়ে কাদেরের বিস্ফোরক অভিযোগ

১৮ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • স্ত্রীর মনোনয়ন বিতর্কে মুখ খুললেন জিল্লুর রহমান

  • এনপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাবিহা, মহাসচিব আজাদ

  • আলোচনায় থেকেও বিএনপি থেকে মনোনয়ন পায়নি যারা

  • দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন

  • সরকারের সমালোচনা করলেই নির্যাতন: রাশেদ প্রধান

  • জাতীয় নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার

  • এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

  • শিবির নিয়ে কাদেরের বিস্ফোরক অভিযোগ

  • সংরক্ষিত নারী আসনে যে ১০ জনের নাম চূড়ান্ত করলো জামায়াত

  • দেশের উন্নয়নে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য: মির্জা ফখরুল

  • প্রধানমন্ত্রীকে সতর্ক করে শিশির মনিরের ফেসবুক পোস্ট

  • গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি

  • বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ নিয়ে যা জানালেন মেঘনা আলম

  • আবারও আমির হামজাকে লিগ্যাল নোটিশ

  • ঢাবির মুজিবুর রহমান হলে ছাত্রদল নেতার ‘ব্যতিক্রমী’ বর্ষবরণ

  • গণভোটের রায় না মানলে নতুন সংকটে পড়বে দেশ: শিশির মনির

  • সংসদের সর্বকনিষ্ঠ নারী প্রার্থী নওরীন, কে এই আলোচিত মুখ?

  • বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করেছে: ডা. শফিকুর রহমান

  • আবারও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত

  • বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাহিদ ইসলামের

  • ভাইরাল গুঞ্জন, কিন্তু সত্য কী? রুমিন ফারহানা ইস্যুতে নতুন তথ্য

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু যেদিন

  • ফের সংসদে বিরোধী দলের ওয়াকআউট

  • ঢাবি রোকেয়া হলের ভিপি প্রার্থী আর নেই