রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রকাশ:

বিস্তারিত
৬ এপ্রিল ২০২৬
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
আজ কোথায় কী?
সোমবার (৬ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
একনেক সভা
সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি সরকারের প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হবে।
গভর্নরের কর্মসূচি
সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এফবিসিসিআইর প্রতিনিধি দল।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ এসে পৌঁছাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন।
এনবিআরের কর্মসূচি
দুপুর আড়াইটায় জাতীয় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে অংশীজনদের সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১১টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ৭টায় বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।







