সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে দক্ষিণাঞ্চলের ২৫টি শাখা ও ৯টি উপশাখার কর্মকর্তাদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুবউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যনেজমেন্ট ডিভিশনের প্রধান মোঃ তৌহিদ হোসেন, এসএমই ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান এবং মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান।









