ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. অর্থনী‌তি

নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত একমাস কষ্ট করতে হবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ:১ নভেম্বর, ২০২৩ সময় ৬:২৫ পিএম

বিস্তারিত

দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, 'নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও একমাস একটু কষ্ট করতে হবে।'

বুধবার (০১ নভেম্বর) রংপুরে অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী এ সময় পোশাকশ্রমিকদের বিক্ষোভ প্রসঙ্গে বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিক ও শ্রমিক দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। পার্শ্ববর্তী দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। ডিসেম্বরের শুরুতে তা কার্যকর করা হবে। এখন যারা বিশৃঙ্খলা করছেন তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে করছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এরপর যে কারখানায় এমন অরাজকতা করা হবে সেটি বন্ধ করে দেওয়া হবে।

টিপু মুনশি বলেন, দেশে অনেক সরকার ক্ষমতায় এলেও শুধু আওয়ামী লীগ সরকার পোশাকশ্রমিকদের নিয়ে ভেবেছে। এটা নিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে। ১৬০০ টাকার বেতন নিয়ে তিনি ৮ হাজারে নিয়ে গেছেন। এবারও সম্মানজনক বেতন বৃদ্ধি করা হবে।

এসময় মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে সমস্যা হচ্ছে এরকম তিন দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাচ্ছে মার্কিন সরকার এবং এই তালিকায় বাংলাদেশ আছে কি না, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর জানা নেই। তবে তিনি আশা করেন এরকম সিদ্ধান্ত নেবে না যুক্তরাষ্ট্র।

এছাড়াও নিত্যপণ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ১৫ কোটি ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু টেকনিক্যাল কারণে সময় পিছিয়েছে। আশা করছি দুয়েকদিনের মধ্যে ডিম আমদানি হবে। পেঁয়াজ আমদানি প্রসঙ্গে মন্ত্রী টিপু মুনশি বলেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে দর বেঁধে দিয়েছে। এরপর আমাদের ট্যাক্স আছে। এ কারণে ভারতীয় পেঁয়াজ দেশে পৌঁছে ১১০-১১৫ টাকা হয়ে যায়। এছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও একমাস একটু কষ্ট করতে হবে। আলু আমদানিতেও মন্ত্রণালয় তৎপর আছে জানিয়ে মন্ত্রী বলেন, আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আমদানির জন্য আসবেন তাদের সহায়তা করা হবে।

ট্যাগ

  • পেঁয়াজ
  • বাণিজ্যমন্ত্রী

এ বিভাগের আরো খবর

সব খবর

আজকের মুদ্রার বিনিময় হার (২১ এপ্রিল ২০২৬)

২১ এপ্রিল, ২০২৬

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্সে নতুন রেকর্ড

২০ এপ্রিল, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে বড় সুখবর

২০ এপ্রিল, ২০২৬

আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)

২০ এপ্রিল, ২০২৬

রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম’ পুরস্কারে ভূষিত ইউনিলিভার বাংলাদেশ

১৯ এপ্রিল, ২০২৬

ফের বাড়ল এলপিজির দাম

১৯ এপ্রিল, ২০২৬

রূপপুরে জ্বালানি লোডিং অনুমোদন, কবে মিলবে বিদ্যুৎ সরবরাহ?

১৮ এপ্রিল, ২০২৬

৭ হাজার কোটির নেগেটিভ ইক্যুইটি সামলাতে বিএসইসির বড় অ্যাকশন

১৮ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আজকের মুদ্রার বিনিময় হার (২১ এপ্রিল ২০২৬)

  • এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্সে নতুন রেকর্ড

  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে বড় সুখবর

  • আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)

  • রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম’ পুরস্কারে ভূষিত ইউনিলিভার বাংলাদেশ

  • ফের বাড়ল এলপিজির দাম

  • রূপপুরে জ্বালানি লোডিং অনুমোদন, কবে মিলবে বিদ্যুৎ সরবরাহ?

  • ৭ হাজার কোটির নেগেটিভ ইক্যুইটি সামলাতে বিএসইসির বড় অ্যাকশন

  • আইএমএফ ঋণ স্থগিতের দাবি উড়িয়ে দিল সরকার

  • আইএমএফের ঋণের কিস্তিতে ছাড়ের আশা অর্থমন্ত্রীর

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৮ এপ্রিল ২০২৬)

  • কৃষি খরচ কমাতে যা বললেন কৃষিমন্ত্রী

  • দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

  • ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

  • রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

  • আজকের স্বর্ণের দাম

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৬ এপ্রিল ২০২৬)

  • আরও বাড়ল রিজার্ভ

  • ফের বাড়ল সোনার দাম

  • ক্রুড তেলের ঘাটতি: উৎপাদন থামাল দেশের একমাত্র শোধনাগার ইআরএল

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৪ এপ্রিল ২০২৬)

  • ছেঁড়া-ফাটা নোট না বদলালে কঠোর ব্যবস্থা

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৩ এপ্রিল ২০২৬)

  • ইসলামী ব্যাংকের নতুন ভারপ্রাপ্ত এমডি হলেন যিনি