দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে এবং আজ শনিবারও (১১ এপ্রিল) সারাদেশে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
স্বর্ণের দাম কমানোর সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে এই সমন্বয় আনা হয়েছে। ফলে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
তবে বাজার পরিস্থিতি অনুযায়ী স্বর্ণের দাম আবারও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।









