বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন।
তিনি ঋণ বিতরণ, ঋণ আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের উপর জোর দেন। ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে খড়ি পড়ংঃ ধহফ হড় পড়ংঃ ফবঢ়ড়ংরঃ বৃদ্ধি ও শ্রেণিকৃত ঋণ আদায়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। কুমিল্লা মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, বিভাগীয়/আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।









