ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার পাঁচ খাতের ৮৭ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এর মধ্যে সিরামিক খাতে শতভাগ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এছাড়া সিমেন্ট খাতে ৮৬ শতাংশ, বিবিধ খাতে ৮৬ শতাংশ, চামড়া খাতে শতাংশ এবং বীমা খাতে ৮১ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।
সোমবার দুই-একটি বাদে বাকী সব খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এদিন ডিএসইর ৬৯ দশমিক ৪৭ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এদিন সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এ কারনে এদিন মন্দায় কেটেছে পুঁজিবাজার।
এদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৮০টি কোম্পানির মধ্যে ২৬৪টি বা ৬৯ দশমিক ৪৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর পতন হয়েছে। উত্থান হয়েছে ৭২টি বা ১৮ দশমিক ৮৪ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন পাঁচ খাতের ৮৭ দশমিক ১৭ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এর মধ্যে সিরামিক খাতের শেয়ার দরে শতভাগ পতন হয়েছে শেয়ার ও ইউনিটের দর। তালিকাভুক্ত ১৪টি বিবিধ প্রতিষ্ঠানের মধ্যে ১২টির বা ৮৫ দশমিক ৭১ শতাংশ শেয়ার দর পতন হয়েছে। সিমেন্ট খাতের ৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টির বা ৮৫ দশমিক ৭১ শতাংশ শেয়ার দর পতন হয়। ৬টি চামড়া প্রতিষ্ঠানের ৫টির বা ৮৩ দশমিক ৩৩ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এছাড়া ৫৩টি বিমা প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির বা ৮১ দমমিক ১৩ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন লক্ষ্য করা গেছে।
এদিন পাঁচ খাতের মোট ৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর পতন হয়েছে ৭১টির কোম্পানির। পাঁচ খাতের ৮৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর পতন হয়েছে জানিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টরা জানান, সোমবার ডিএসইতে পাট, ভ্রমন অবসর, সেবা আবাসন, মিউচুয়াল ফান্ড ও নন ব্যাংকি আর্থিক খাত ছাড়া বাকী সব খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এ ধরনের পতন কারনে ডিএসইর পুঁজিবাজারে লেনদেন মন্দা চিত্র ফুটে ওঠেছে।
এদিন সর্বোচ্চ পতন পাঁচ খাত বাদে অন্যগুলোর মধ্যে ওযুধ ও রসায়ন খাতের ২৩টি বা ৭২ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১৫টি বা ৭১ শতাংশ, বস্ত্র খাতের ৩৯টি বা ৬৭ শতাংশ, টেলিকমিউনিকিশন খাতের ২টি বা ৬৭ শতাংশ, পেপার খাতের ৪টি বা ৬৭ শতাংশ, আইটি খাতের ৭টি বা ৬৪ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতের ১৪টি বা ৬১ শতাংশ, ব্যাংক খাতের ৬১ শতাংশ, ইঞ্জিনিয়ারিং খাতের ২৫টি বা ৬০ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এদিন ভ্রমন অবসর খাতের ২টি বা ৫০ শতাংশ, সেবা আবাসন খাতের ২টি বা ৫০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতের ১৮টি বা ৪৯ শতাংশ ও নন ব্যাংকি আর্থিক খাতের ১১টি বা ৪৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর পতন হয়েছে। এছাড়া পাট খাতের ২টি বা ৬৭ শতাংশ শেয়ার দর উত্থান হয়েছে।
আনন্দবাজার/শহক









