- ৮ দিনের মন্দা দূর, হঠাৎ বাড়লো লেনদেন
- ৫৬ ভাগ কোম্পানির দরে উত্থান, পতন ৩২
- সেরা ডিএসইতে বেক্সিমকো, সিএসইতে ইউনিয়ন ব্যাংক
হঠাৎ করেই ২২ ফেব্রুয়ারি থেকে ডিএসইর লেনদেন হাজার কোটি টাকার নিচে চলে এসেছে। দুদিন পর ঘুরে দাঁড়ালেও আবারো কমতে কমতে ছয়শ কোটিতে চলে আসে। তবে বৃহস্পতিবার হঠাৎ হাজার কোটি টাকা ঘরে ফেরে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত আট কার্যদিবসের মধ্যে সেরা লেনদেন হয়েছে গতকাল বৃহস্পতিবার। ছয়-সাতশত কোটি টাকার লেনদেন ভেঙে এদিন হাজার কোটি টাকায় চলে এসেছে। বেড়েছে সব ধরনের সূচক এবং বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
হঠাৎ করেই গত ২২ ফেব্রুয়ারি থেকে ডিএসইর লেনদেন হাজার কোটি টাকার নিচে চলে এসেছে। গত ২৪ ফেব্রুয়ারি হাজার কোটি টাকায় লেনদেন ওঠলেও তা ধরে রাখতে পারেনি। পরের কার্যদিবস থেকে ফের হাজার কোটি টাকার নিচে নেমেছে। লেনদেন কমে ৬ শত কোটি টাকার ঘরে চলে এসেছে। সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে বৃহস্পতিবার হাজার কোটি টাকা ঘরে চলে এসেছে। লেনদেন কমে গিয়ে ফের বৃদ্ধি পাওয়াকে স্বাভাবিকভাবেই নিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞ বিনিয়োগকারীরা।
ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১ হাজার ৬১ কোটি ২০ লাখ টাকা। এর আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৭৭৩ কোটি ১ লাখ, মঙ্গলবার ৭৪৬ কোটি ৯ লাখ, সোমবার ৭৪০ কোটি ৯ লাখ, রবিবার ৬৫১ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়া আগের সপ্তাহের বৃহস্পতিবার ৬৪৪ কোটি ৫৫ লাখ, বুধবার ৬৫৬ কোটি ৬ লাখ, মঙ্গলবার ৭৯৮ কোটি ৯১ লাখ, সোমবার ৭৩০ কোটি ১ লাখ এবং রবিবার ৯১৬ কোটি ২৮ লাখ টাকা লেনদেন হয়েছিল।
পুঁজিবাজারে (দুই স্টক) এদিন ৫৬ দশমিক ২০ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এর মধ্যে ডিএসইর ৫০ দশমিক ৯২ শতাংশ এবং সিএসইর ৬১ দশমিক ৪৮ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর উত্থান হয়েছে। এদিন পুঁজিবাজারে ৩১ দশমিক ৯৩ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। এর মধ্যে ডিএসইর ৩৮ দশমিক ৭৮ শতাংশ এবং সিএসইর ২৫ দশমিক শূন্য ৮ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়।
এদিন আইটি খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এদিন ব্যাংক, নন ব্যাংক আর্থিক, বিমা, বস্ত্র এবং জ্বালানি শক্তি খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এছাড়া চামড়া এবং পাট খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর এদিন পতন হয়েছে। এদিন সিমেন্ট, সিরামিক, খাদ্য আনুষঙ্গিক, পেপার এবং টেলিকম খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে।
এদিন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। অপরদিকে সিএসইতে ইউনিয়ন ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে ডিএসইতে বেক্সিমকো এবং সিএসইতে ইউনিয়ন ব্যাংকের শেয়ার স্থান পেয়েছে। এদিন ডিএসইতে বেক্সিমকো ৪৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজ ৪৫ কোটি ৫৩ লাখ টাকা, বিডি কম ৪০ কোটি ৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩০ কোটি ৫৯ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২৭ কোটি ৩৪ লাখ টাাকা, ওরিয়ন ফার্মা ২৫ কোটি ৫৬ লাখ টাকা, ইউনিয়ন ব্যাংক ২৩ কোটি ২১ লাখ টাকা, অগ্নি সিস্টেমস ২১ কোটি ৬০ লাখ টাকা, ড্রাগন সোয়েটার ২১ কোটি ৫৮ লাখ টাকা এবং কুইন সাউর্থ ১৯ কোটি ৬১ লাখ টাকা শেয়ার কেনাবেচা হয়েছে।
এছাড়া এদিন সিএসইতে ইউনিয়ন ব্যাংক ৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। সিএসইতে লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লঙ্কাবাংলা ফাইন্যান্স ১ কোটি ৪০ লাখ টাকা, অগ্নি সিস্টেমস ৯০ লাখ টাকা, বেক্সিমকো ৮৪ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো ৭৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬২ রাখ টাকা, আইএফআইসি ব্যাংক ৬১ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক ৬০ লাখ টাকা, ড্রাগন সোয়েটার ৫৯ লাখ টাকা এবং বিডি কম ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৪৭টির এবং পরিবর্তন হয়নি ৩৯টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৮ দশমিক ১৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৫০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৪২৫ দশমিক ১০ পয়েন্টে এবং ১ হাজার ৪৩৫ দশমিক ৪০ পয়েন্টে।
এদিনে দর বৃদ্ধির শীর্ষে ওঠে এসেছে বিডি কমের শেয়ার দর। এরপর শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর রয়েছে- অগ্নি সিস্টেমস, ভিএফএস থ্রেড, কাশেম ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ, ইয়াকিন পলিমার, ইনটেক অনলাইন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ।
অপরদিকে দর কমার শীর্ষে ওঠে এসেছে ন্যাশনাল টির শেয়ার। এরপর কমার শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর রয়েছে- জেমিনি সী ফুড, লিবরা ইনফিউশন, তমিজউদ্দিন টেক্সটাইল, বিডি ল্যাম্পস, লিন্ডে বিডি, এপেক্স ফুডস, রেনউইক যজ্ঞেশ্বর, প্রাণ ও এপেক্স ট্যানারি।
অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৬ লাখ টাকা। এর আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪৫ লাখ টাকা। সিএসইতে এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৭১টির এবং পরিবর্তন হয়নি ৩৮টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৬১ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬১ দশমিক ৫৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১০ দশমিক ২০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬৮ দশমিক ৩৪ শতাংশ, সিএসসিএক্স সূচক ৯৬ দশমিক ১৬ পয়েন্ট এবং সিএসআই সূচক ৬ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৪৩ দশমিক শূন্য ৫ পয়েন্টে, ১৩ হাজার ৮৮১ দশমিক ৩০ পয়েন্টে, ১১ হাজার ৭৩৭ দশমিক ১৫ পয়েন্টে এবং ১ হাজার ২১৯ দশমিক ৪৯ পয়েন্টে।









