মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামের গ্রাহকদের ব্যাংকিং সেবা পৌছে দিতে উদ্বোন করা হয়েছে ইস্টার্ন ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং। গতকাল বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং বুথের উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন।
আদমপুর বাজার লন্ডনী মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব এজেন্ট ব্যাংকিং জাহেদ চৌধুরী, মৌলভীবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার বাহার উদ্দিন, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, আদমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম স্থানীয় এজেন্ট দিগেন্দ্র শর্ম্মা প্রমুখ।









