খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেন হিলিবন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইটি।
তিনি বলেন, শনিবার খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সকল পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। আজ রোববার থেকে বন্দরের আমদানি-রফতানি সকল কার্যক্রম যথারিতি চালু হবে।
হিলি পানামা পোর্ট এর গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, শনিবার খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষে হিলি পানামা পোর্টে পণ্যলোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ ছিলো।
আনন্দবাজার/এম.আর









