ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. অর্থনী‌তি

শেয়ারবাজারে সবুজের জোয়ার, তবুও সূচক লাল

প্রকাশ:৪ মার্চ, ২০২৬ সময় ৪:৩৬ পিএম

বিস্তারিত

বড় পতনের এক দিন পরেই কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার দিনের শুরুতে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দিনের বড় একটি সময় সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে দিনশেষে লেনদেন শেষ হয়েছে সূচকের পতনে।

লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১১২টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের শেয়ারবাজারে সপ্তাহ জুড়েই নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর মত তেমন উল্লেখযোগ্য কোন খবর বাজারে ছিল না। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে আজকের বাজার কিছুটা স্থিতিশীল ছিল। দিনভর ওঠানামা থাকলেও দিন শেষ হয়েছে সূচকের সামান্য পতনে।

এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি ডিভিডেন্ড দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৫৯টির দাম কমেছে এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৪৪টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ২৫টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১০টির দাম বেড়েছে। বিপরীতে ৪টির দাম কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত আছে।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দামে মিশ্র ভাব থাকায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ২ হাজার ৪৫ পয়েন্টে নেমে গেছে।

ট্যাগ

  • ডিএসই
  • শেয়ারবাজার
  • সূচক পতনে

এ বিভাগের আরো খবর

সব খবর

আজকের মুদ্রার বিনিময় হার (২১ এপ্রিল ২০২৬)

২১ এপ্রিল, ২০২৬

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্সে নতুন রেকর্ড

২০ এপ্রিল, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে বড় সুখবর

২০ এপ্রিল, ২০২৬

আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)

২০ এপ্রিল, ২০২৬

রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম’ পুরস্কারে ভূষিত ইউনিলিভার বাংলাদেশ

১৯ এপ্রিল, ২০২৬

ফের বাড়ল এলপিজির দাম

১৯ এপ্রিল, ২০২৬

রূপপুরে জ্বালানি লোডিং অনুমোদন, কবে মিলবে বিদ্যুৎ সরবরাহ?

১৮ এপ্রিল, ২০২৬

৭ হাজার কোটির নেগেটিভ ইক্যুইটি সামলাতে বিএসইসির বড় অ্যাকশন

১৮ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আজকের মুদ্রার বিনিময় হার (২১ এপ্রিল ২০২৬)

  • এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্সে নতুন রেকর্ড

  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে বড় সুখবর

  • আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)

  • রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম’ পুরস্কারে ভূষিত ইউনিলিভার বাংলাদেশ

  • ফের বাড়ল এলপিজির দাম

  • রূপপুরে জ্বালানি লোডিং অনুমোদন, কবে মিলবে বিদ্যুৎ সরবরাহ?

  • ৭ হাজার কোটির নেগেটিভ ইক্যুইটি সামলাতে বিএসইসির বড় অ্যাকশন

  • আইএমএফ ঋণ স্থগিতের দাবি উড়িয়ে দিল সরকার

  • আইএমএফের ঋণের কিস্তিতে ছাড়ের আশা অর্থমন্ত্রীর

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৮ এপ্রিল ২০২৬)

  • কৃষি খরচ কমাতে যা বললেন কৃষিমন্ত্রী

  • দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

  • ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

  • রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

  • আজকের স্বর্ণের দাম

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৬ এপ্রিল ২০২৬)

  • আরও বাড়ল রিজার্ভ

  • ফের বাড়ল সোনার দাম

  • ক্রুড তেলের ঘাটতি: উৎপাদন থামাল দেশের একমাত্র শোধনাগার ইআরএল

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৪ এপ্রিল ২০২৬)

  • ছেঁড়া-ফাটা নোট না বদলালে কঠোর ব্যবস্থা

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৩ এপ্রিল ২০২৬)

  • ইসলামী ব্যাংকের নতুন ভারপ্রাপ্ত এমডি হলেন যিনি