পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে ৬৩তম দফা বাড়ানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর পরিচালনা পর্ষদ পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে ৮ মে থেকে ২২ মে পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। শেয়ারটির লেনদেন ২০১৯ সালের ১৩ আগস্ট থেকে বন্ধ রয়েছে। সেই লেনদেন এখনও বন্ধ রয়েছে। ১৫ দিন করে এই পযর্ন্ত ৬৩তম দফা বাড়ানো হয়।
এর আগে ৬২ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত, দ্বিতীয় দফায় ২০১৯ সালের ২৮ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত, তৃতীয় দফায় ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, চতুর্থ দফায় ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত, পঞ্চম দফায় ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে থেকে ২৭ অক্টোবর পর্যন্ত, ষষ্ঠ দফায় ২০১৯ সালের ২৮ অক্টোবর থেকে থেকে ১১ নভেম্বর, সপ্তম দফায় ২০১৯ সালের ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত, অষ্টম দফায় ২০১৯ সালের ২৬ নভেম্বর থেকে থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত, নবম দফায় ২০১৯ সালের ১১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত, দশম দফায় ২০১৯ সালের ২৬ ডিসেম্বর থেকে থেকে ২০২০ সালের ৯ জানুয়ারি পর্যন্ত, এগারো দফায় ২০২০ সালের ১২ জানুয়ারি থেকে থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত, ১২তম দফায় ২০২০ সালের ২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেন মেয়াদ বাড়ানো হয়।
এরপর ১৩তম দফায় ২০২০ সালের ১২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, ১৪তম দফায় ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত, ১৫তম দফায় ২০২০ সালের ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬তম দফায় ২০২০ সালের ৩১ মে থেকে ১৪ জুন পর্যন্ত, ১৭তম দফায় ২০২০ সালের ১৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত, ১৮তম দফায় ২০২০ সালের ৩০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত, ১৯তম দফায় ২০২০ সালের ১৫ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত, ২০তম দফায় ২০২০ সালের ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এরপর ২১তম দফায় ২০২০ সালের ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত, ২২তম বারে ২০২০ সালের ২৯ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত, ২৩তম বারে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত, ২৪তম বারে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত, ২৫তম বারে ২০২০ সালের ১৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত, ২৬তম বারে ২০২০ সালের ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত, ২৭তম বারে ২০২০ সালের ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর, ২৮তম বার ২০২০ সালের ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত, ২৯তম বার ২০২০ সালের ১৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত, ৩০তম বার ২০২০ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
এরপর ৩১তম বারে ২০২১ সালের ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত, ৩২তম বার ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, ৩৩তম বার ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত, ৩৪তম বার ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত, ৩৫তম বার ২০২১ সালের ১৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত, ৩৬তম বার ২০২১ সালের ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত, ৩৭তম বার ২০২১ সালের ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত, ৩৮তম দফায় ২০২১ সালের ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত, ৩৯তম দফায় ২০২১ সালের ১৩ মে থেকে ২৭ মে পর্যন্ত, ৪০তম দফায় ২০২১ সালের ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
৪১তম দফায় ২০২১ সালের ১২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত, ৪২তম দফায় ২০২১ সালের ২৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত এবং ৪৩ তম বার ১২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত, ৪৪তম বার ২৬ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত, ৪৫তম বার ১১ আগস্ট জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত, ৪৬তম বার ২৬ আগস্ট জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, ৪৭তম দফায় ১০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, ৪৮তম দফায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত, ৪৯তম দফায় ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত, ৫০তম দফায় ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দফায় বাড়ানো হয়।
৫১তম দফায় ৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত, ৫২তম দফায় ২৪ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত, ৫৩তম দফায় ৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এবং ৫৪তম দফায় হিসেবে ২৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত, ৫৫তম দফায় ৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত, ৫৬তম দফায় ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত, ৫৭তম দফায় ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত, ৫৮তম দফায় ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত, ৫৯ দফায় ৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত, ৬০তম দফায় ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত, ৬১তম দফায় ৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত এবং ৬২তম দফায় ২৩ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।
আনন্দবাজার/শহক









