ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. অর্থনী‌তি

ক্যাপিটাল মেশিনারি আমদানিতে শিথিলতা, বিল পরিশোধে বিশাল ছাড়

প্রকাশ:১০ ডিসেম্বর, ২০২৫ সময় ৯:২৪ পিএম

বিস্তারিত

দেশের শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো ও উৎপাদন সক্ষমতা উন্নয়নে পুঁজিসামগ্রী আমদানির প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ক্যাপিটাল মেশিনারি তিন বছর মেয়াদি ইউজেন্স ভিত্তিতে আমদানি করা যাবে এর জন্য আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পূর্বানুমতি লাগবে না।

বুধবার (১০ ডিসেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে জানানো হয়, বিডার ফরেন লোন/সাপ্লায়ার্স ক্রেডিট স্ক্রুটিনি কমিটির ১৮৬তম সভার সিদ্ধান্ত অনুসারে এই ছাড় দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।

বর্তমানে শুধুমাত্র ক্যাপিটাল মেশিনারি আমদানির ক্ষেত্রেই তিন বছরের ইউজেন্স সুবিধা চালু ছিল। তবে নতুন নির্দেশনা কার্যকর হওয়ায় জাহাজ, ভারী যন্ত্রপাতি, বিশেষায়িত শিল্প সরঞ্জামসহ বিস্তৃত পরিসরের ক্যাপিটাল মেশিনারিও এই সুবিধার আওতায় আসবে।

শিল্প উদ্যোক্তারা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই নীতিগত শিথিলতা আমদানি অর্থায়নের জটিলতা দূর করবে, একই সঙ্গে শিল্প বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে। উৎপাদনমুখী খাতগুলো বিশেষভাবে উপকৃত হবে বলে তাদের অভিমত।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, দীর্ঘমেয়াদী এই আমদানি সুবিধা দেশের শিল্পায়ন প্রক্রিয়ায় ইতিবাচক গতি সঞ্চার করবে এবং সামগ্রিক অর্থনীতিতে প্রবৃদ্ধির সুযোগ তৈরি করবে।

ট্যাগ

  • অর্থনৈতিক উন্নয়ন
  • আমদানি ছাড়
  • আমদানি নীতি
  • ইউজেন্স সুবিধা
  • উৎপাদন সক্ষমতা
  • ক্যাপিটাল মেশিনারি
  • জাহাজ আমদানি
  • বাংলাদেশ ব্যাংক
  • বিডা
  • বিনিয়োগ বৃদ্ধি
  • ভারী যন্ত্রপাতি
  • শিল্প খাত
  • শিল্প বিনিয়োগ
  • শিল্প সরঞ্জাম
  • শিল্পায়ন

এ বিভাগের আরো খবর

সব খবর

আজকের মুদ্রার বিনিময় হার (২১ এপ্রিল ২০২৬)

২১ এপ্রিল, ২০২৬

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্সে নতুন রেকর্ড

২০ এপ্রিল, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে বড় সুখবর

২০ এপ্রিল, ২০২৬

আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)

২০ এপ্রিল, ২০২৬

রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম’ পুরস্কারে ভূষিত ইউনিলিভার বাংলাদেশ

১৯ এপ্রিল, ২০২৬

ফের বাড়ল এলপিজির দাম

১৯ এপ্রিল, ২০২৬

রূপপুরে জ্বালানি লোডিং অনুমোদন, কবে মিলবে বিদ্যুৎ সরবরাহ?

১৮ এপ্রিল, ২০২৬

৭ হাজার কোটির নেগেটিভ ইক্যুইটি সামলাতে বিএসইসির বড় অ্যাকশন

১৮ এপ্রিল, ২০২৬
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আজকের মুদ্রার বিনিময় হার (২১ এপ্রিল ২০২৬)

  • এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্সে নতুন রেকর্ড

  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে বড় সুখবর

  • আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)

  • রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম’ পুরস্কারে ভূষিত ইউনিলিভার বাংলাদেশ

  • ফের বাড়ল এলপিজির দাম

  • রূপপুরে জ্বালানি লোডিং অনুমোদন, কবে মিলবে বিদ্যুৎ সরবরাহ?

  • ৭ হাজার কোটির নেগেটিভ ইক্যুইটি সামলাতে বিএসইসির বড় অ্যাকশন

  • আইএমএফ ঋণ স্থগিতের দাবি উড়িয়ে দিল সরকার

  • আইএমএফের ঋণের কিস্তিতে ছাড়ের আশা অর্থমন্ত্রীর

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৮ এপ্রিল ২০২৬)

  • কৃষি খরচ কমাতে যা বললেন কৃষিমন্ত্রী

  • দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

  • ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

  • রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

  • আজকের স্বর্ণের দাম

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৬ এপ্রিল ২০২৬)

  • আরও বাড়ল রিজার্ভ

  • ফের বাড়ল সোনার দাম

  • ক্রুড তেলের ঘাটতি: উৎপাদন থামাল দেশের একমাত্র শোধনাগার ইআরএল

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৪ এপ্রিল ২০২৬)

  • ছেঁড়া-ফাটা নোট না বদলালে কঠোর ব্যবস্থা

  • আজকের মুদ্রার বিনিময় হার (১৩ এপ্রিল ২০২৬)

  • ইসলামী ব্যাংকের নতুন ভারপ্রাপ্ত এমডি হলেন যিনি