ইবিতে ৩ দিনব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবন মেলা
প্রকাশ:

বিস্তারিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি ৩ দিন বই ও প্রযুক্তি উদ্ভাবন মেলা এবং শোক র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
২০ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। প্রশাসন ভবন থেকে শোকর্যালি শেষে রাত ১২.১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে।
এছাড়া ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় বাংলা মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান।
আনন্দবাজার/এফআইবি/








